নয়নজুলিতে বাস উল্টে আহত ২৫ - The News Lion

নয়নজুলিতে বাস উল্টে আহত ২৫

 


দি নিউজ লায়নঃ     দীঘা থেকে ফেরার পথে নয়নজুলিতে বাস উল্টে আহত হল ২৫ জন বাসযাত্রী। দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোররাতে ১৬ নং জাতীয় সড়কে রাজাপুর থানার খলিশানি কালিতলায়। আহতদের মধ্যে বেশ কয়েকজন উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।


জানা গেছে গত সোমবার উত্তর ২৪ পরগনার দেগঙ্গা থেকে ২০ জন শিশু সহ ৮০ জনের একটি দল দীঘায় বেড়াতে যায়। পুলিশ সূত্রে জানা গেছে দীঘা বেড়ানোর শেষে বৃহস্পতিবার রাতে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় যাত্রীরা। জানা গেছে এদিন বাসটি কলকাতা অভিমুখে যাওয়ার সময় ভোর ৩টে নাগাদ খলিশানি কালিতলার কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে উল্টে যায। 


দুর্ঘটনা বাসের মধ্যে আটকে পড়ে যাত্রীরা। পরে স্থানীয় বাসিন্দা ও পুলিশের সাহায্যে যাত্রীদের বাস থেকে উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়। বাসের যাত্রী সাবিনা ইয়াসমিন জানান বাসটি দীঘা থেকে ছাড়ার পরে চালক দ্রুতগতিতে বাস চালাচ্ছিল। আমরা আস্তে চালাতে বললেও সে আমাদের কথা কর্ণপাত না করা এই বিপত্তি। পুলিশ বাসটিকে আটক করলেও চালক পলাতক।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.